শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গণপিটুনির শিকার তরুণ মৃত্যু,পুলিশ বলছে ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

ঢাকার মুগদা এলাকায় গণপিটুনির শিকার আলামিন নামে এক তরুণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে পুলিশ বলছে, ওই তরুণ ছিনতাই করার সময় গণপিটুনির শিকার হন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’

তিনি আরও জানান, নিহত আলামিনের বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell