বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

গণিতে ভালো ফল অর্জনের জন্য দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

গণিতে ভালো ফল অর্জনের জন্য দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে ভালো ফল অর্জনের জন্য দুই কৃতি শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলেজটির গণিত বিভাগে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক ও অর্থ তুলে দেওয়া হয়।

শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠা এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবছর ১০ম বারের মতো পুরস্কার দেওয়া হলো।

২০১৯ সালের স্নাতকোত্তর এবং ২০২০ সালে স্নাতক পর্যায়ের পরীক্ষায় এই কলেজে সর্বোচ্চ ফল অর্জনকারী দুই ছাত্রী যথাক্রমে মমতাজ জাহান এবং বন্যা কুন্ডু এবার এ পুরস্কার অর্জন করেন। উভয়ে এক ভরি ওজনের স্বর্ণ পদক এবং মমতাজ ১৫ হাজার ও বন্যা ১০ হাজার টাকা পুরস্কারপ্রাপ্ত হন।

রাজেন্দ্র কলেজের শহর শাখায় গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী আন্দোলন ও এশিয়ানদের স্বার্থ রক্ষা আন্দোলনের নেতা মোহাম্মাদ ইদ্রিস, বার্মিংহাম এশিয়ান রিসোর্স সেন্টার, যুক্তরাজ্যের পরিচালক এবং ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান।

এছাড়া এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপধ্যাক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আজম শাকিল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, হাসানুজ্জামান প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell