সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

গফরগাঁওয়ে রিকশা চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২২, ১২:৩৪ পূর্বাহ্ণ
  • ৩৩০ ০৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি।।গফরগাঁওয়ে রিকশা চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

 ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিথা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত নিশিথা আক্তার ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে। সে কান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত নিশিথা আক্তার সম্প্রতি গফরগাঁও উপজেলার মহিরখারুয়া গ্রামে তার মামীর বাবার বাড়ি বেড়াতে আসে। সেখান থেকে মঙ্গলবার বিকেলে মামীর সঙ্গে রিকশাযোগে নানার বাড়ি শিলাসী গ্রামে যাওয়ার পথে হঠাৎ তার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতান মুন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell