সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

গরম পানি ছুড়ে জ্বলসে নারী কে হত্যার চেস্টা,যুবক কে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

গরম পানি ছুড়ে জ্বলসে নারী কে হত্যার চেস্টা,যুবক কে গ্রেফতার

ফতুল্লায় মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি ছুড়ে জ্বলসে দিয়ে মরিয়ম বেগম (২৭) নামের এক নারী কে হত্যার চেস্টার ঘটনায় আল আমিন (৩৫) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আল আমিন শিয়াচর তক্কার মাঠের সফিক মাস্টারের বোন জামাইয়ের বাড়ীর ভাড়াটিয়া মৃত মজিদ হাওলাদারের পুত্র। সোমবার রাতে তাকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মরিয়ম বেগমের স্বামী মো. শুক্কুর বাদী হয়ে গ্রেপ্তারকৃত আল আমিনসহ চার জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলার অপর অভিযুক্ত আসামীরা হলো ফতুল্লা মডেল থানার শিয়াচর তক্কার মাঠ এলাকার  এরশাদের স্ত্রী আয়েশা(৪০),মেয়ে ইভা(২২) ও এরশাদ (৪৫)।

মামলায় উল্লেখ করা হয়  মামলার অভিয্ক্তু আসামিরা ও বাদী একই বাড়ীর পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে। বাদী স্থানীয় একটি গার্মেন্টস ওয়েস্টেজ গোডাউনে কাজ করি।

 

এক সপ্তাহ পূর্বে বাদীর ২ বছর বয়সী ছেলে নূর আলম আসামী আয়েশা বেগমের ঘরের দরজার সামনে গেলে শিশুটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ নিয়ে বাদীর স্ত্রী প্রতিবাদ করলে আয়েশা বেগমের সাথে বাক বিতন্ডতা হয়।

এর জের ধরে সোমবার (৫ জুন) দুপুর ২ টার দিকে বাদীর স্ত্রী নিজ ঘরে তার শিশু বাচ্চাকে দুধ খওয়ানোর সময় অভিযুক্ত আয়েশা বেগম ও তার স্বামী এরশাদ গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে দরজা ধাক্কা দিলে বাদীর স্ত্রী দরজা খোলা মাত্র অভিযুক্ত আসামিরা মরিচ ও হুইল পাউডার মিশ্রিত গরম পানি শরীরের উপর ছুরে মারে।

পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত এক আসামী কে রাতেই গ্রেফতার করা হয়েছে।পলাতক অপর আসমীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell