শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

গাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক ডিএনসি’র এক কর্মকর্তাসহ দুই সদস্য

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

 

গাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক ডিএনসি’র এক কর্মকর্তাসহ দুই সদস্য

 

মাহবুব আলম : মাদক কারবারির কাছে গাঁজা বিক্রি করতে গিয়ে বরিশালে জনতার হাতে আটক হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর এক কর্মকর্তাসহ দুই সদস্য।

Open photo

পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। এসময় আটককৃতদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মো. সবুর। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান, সকালে আমাদের কাউনিয়া থানা পুলিশের সদস্যরা জানতে পারেন পলাশপুর কলোনীর লোকজন ৫ নম্বর গলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটকে রেখেছে। পরে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মো. সবুর সকালে মোটরসাইকেলে করে সিভিল পোশাকে পলাশপুরে যান। তারা ব্যাগে করে দেড় কেজি গাঁজা বিক্রির জন্য মাদক কারবারি সোহাগ ওরফে কানা সোহাগের কাছে গিয়েছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, এরআগেও আটককৃতরা পলাশপুরের মাদক কারবারিদের কাছে মাদক ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। পরে র‌্যাব ও পুলিশ সদস্যরা ওই দুইজনকে কাউনিয়া থানায় নিয়ে আসেন। এ বিষয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কয়েকজন সদস্যদের সাথে পলাশপুর ও মোহাম্মদপুরের মাদক কারবারিদের ভালো সম্পর্ক রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন মাদক কারবারিদের সঙ্গে মাদক সংক্রান্ত লেনদেনও করেন। অথচ তল্লাশির নামে এখানেই সাধারণ মানুষকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা হয়রানি করতো। যা নিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত ছিল। আজ সকালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের স্থানীয়রা হাতেনাতে আটক করে এবং তাদের ব্যাগ তল্লাশি করে প্রায় দেড়কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদের র‌্যাব ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell