সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

গাইবান্ধায় বাল্যবিয়ের আয়োজন করায় বরসহ দুজনকে কারাদণ্ড বরের সহযোগী দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৭, ২০২২, ৮:০৯ পূর্বাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বাল্যবিয়ের আয়োজন করায় বরসহ দুজনকে কারাদণ্ড বরের সহযোগী দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় বরসহ দুজনকে কারাদণ্ড এবং বরের সহযোগী দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী গ্রামে বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ও জাল কাগজ তৈরি করে বিয়ে পড়ানোর প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে বরসহ চারজনকে আটক করা হয়।

পরে বর জোহা মিয়াকে বাল্যবিয়ে আইনে ১০ দিনের কারাদণ্ড, কনের স্থানীয় অভিভাবক জুয়েল মিয়াকে সাতদিনের কারাদণ্ড এবং বরের দুই অভিভাবক লুৎফর রহমান ও মোকাব্বরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বাল্যবিয়ের অপরাধে শুধু ছেলে ও কনেপক্ষের লোকজনকে সাজা নয়। এর পর থেকে এই ধরনের বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell