সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

গাজীপুরে ইউএনও মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২২, ১০:৩২ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে প্রতারক চক্রটি টাকা দাবি করে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, শনিবার দুপুরে প্রথমে ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিনের মোবাইল নম্বরে ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। পরে গ্রাম পুলিশ আজিম উদ্দিন ছয়জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দেন। এরপর বিকেলে ওই ব্যবসায়ীদের মোবাইলে ফোন করে ইউএনও স্যারের পরিচয়ে ৫০ হাজার করে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যবসায়ীরা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আমাকে টাকা দাবির ঘটনা বলেন এবং ওই মোবাইল নম্বর দেন। তাৎক্ষণিক আমি ইউএনও স্যারকে বিষয়টি অবহিত করলে জানতে পারি এটি একটি প্রতারক চক্র ছিল।

২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিম উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে আমার মোবাইল নম্বরে ইউএনও স্যারের পরিচয়ে ফোন করে দালান বাজারের মিষ্টি ব্যবসায়ীদের মোবাইল নম্বর সংগ্রহ করে দিতে বলেন। পরে আমি ছয়জন ব্যবসায়ীর মোবাইল নম্বর সংগ্রহ করে দিই। বিকেলে বাজারের কয়েকজন মিষ্টি ব্যবসায়ী বলেন, ইউএনও স্যারের পরিচয়ে তাদের কল করে ৫০ হাজার করে টাকা দাবি করা হয়েছে। পরে তাৎক্ষণিক আমি বিষয়টি চেয়ারম্যানকে জানাই। এরপর জানতে পারি এটি প্রতারক চক্রের কাজ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান সাংবাদিকদের বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র জামালপুর ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ীর মোবাইলে ফোন করে টাকা দাবি করেছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সব দফাদার, মহল্লাদার, ওয়ার্ড মেম্বার এবং চেয়ারম্যানকে সতর্ক থাকার অনুরোধ করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell