মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

গাজীপুরে ২ কাভার্ডভ্যানের পর ইতিহাস পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরে ২ কাভার্ডভ্যানের পর ইতিহাস পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পালমাল ফ্যাক্টরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, জিরানি এলাকায় বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছিল। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে না গিয়ে ফিরে এসেছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell