সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

গাজীপুরের টঙ্গীতে পাজেরো গাড়ি থেকে মিললো ৫০ কেজি গাঁজা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৫, ৩:০২ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীতে পাজেরো গাড়ি থেকে মিললো ৫০ কেজি গাঁজা

– মাহবুব আলমঃ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুর্ঘটনা কবলিত একটি পাজেরো জিপ থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তিনটি বস্তার ভিতরে ২৫ টি বান্ডেল করা মাদক দ্রব্য গাঁজার পরিমান সর্বমোট ৫০ কেজি।

গ্রেফতারকৃত চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ একটি কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে পাজেরো গাড়িটি। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়ে গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell