রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ ওই নারী লাশ উদ্ধার করেছে।

নিহত কমলা বেগম (৬০) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া এলাকার মো. কদম আলীর স্ত্রী।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাড়ির আশপাশে তাল কুড়াতে যান কমলা বেগম। দুপুরে কদম আলী বাড়ি ফিরে তার স্ত্রী কমলা বেগমকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞেস করে। এ সময় কেউ তার সন্ধান দিতে পারেনি। পরে পরিবারে লোকজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে জঙ্গলের ভেতর প্রতিবেশীরা মাটি খোঁড়া দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে সেখানে মাটি খুঁড়ে। এ সময় মাটিচাপা অবস্থায় কমলা বেগমের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কে বা কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মাটি চাপা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell