বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

গায়ে হলুদের শাড়ি জড়িয়ে না ফেরার দেশে শেষ বিদায় প্রীতির

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৫, ২০২২, ৮:০০ অপরাহ্ণ
  • ৩০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কদিন পরেই বড় ভাইয়ের বিয়ে। বিয়ের আগে গায়ে হলুদের জন্য নতুন শাড়ি কিনেছিলেন প্রীতি সাহা। কিন্তু সড়ক দুর্ঘটনায় হলুদের আগেই না ফেরার দেশে চলে যেতে হলো তাকে। তাই তার শেষ বিদায়ে অনেক যত্ন করে তার গায়ে জড়িয়ে দেওয়া হয় হলুদ রাঙা সেই শাড়িটি।

প্রীতি সাহা ওরফে অন্বেষা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের স্কুলশিক্ষক তপন কুমার সাহার একমাত্র মেয়ে। প্রীতি কালীগঞ্জ শহরের সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার মা শিপ্রা সাহাও একই উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

প্রীতির বাবা তপন কুমার সাহা জানান, ৬ জানুয়ারি বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে ফারাসপুর বটতলা নামক স্থানে ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এরপর তাকে নেওয়া হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে যশোর, পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। বেসরকারি একটি হাসপাতালে মাথায় অপারেশন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে মারা যান প্রীতি।

প্রীতির ভাই সবুজ কুমার সাহা বলেন, আমার বিয়ে উপলক্ষে ছোট বোন খুব আনন্দ করছিল। গায়ে হলুদে যাবে বলে শাড়ি কিনেছিল। কিন্তু তার আগেই আমার বোনকে চলে যেতে হবে না ফেরার দেশে তা আমরা ভাবতেও পারিনি। তবে শেষ বিদায়ের আগে তার গায়ে তার কেনা পছন্দের হলুদ রাঙা শাড়িটি জড়িয়ে দেওয়া হয়।

প্রীতির শিক্ষক মিজানুর রহমান বলেন, ও শুরু থেকেই মেধাবী ছিল। কলেজের বার্ষিক পরীক্ষায়ও তৃতীয় স্থান অধিকার করে। তার চলে যাওয়ায় আমরা সবাই শোকাহত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell