সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১২
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গিনেস বুক এ নামকরা গরুটি আর নেই,অসুস্থ হয়ে মারা যায় ‘রানী’।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ
  • ৩৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গিনেস বুক এ নামকরা গরুটি আর নেই,অসুস্থ হয়ে মারা যায় ‘রানী’।

মারা গেছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু ‘রানী’। গিনেসবুকে আবেদন করা ৪৩দিন পর বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা পশু চিকিৎসক। উচ্চতা ৫০.৮ সেন্টিমিটার (২০ ইঞ্চি), লম্বা ৬০.৫৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) রানীর ওজন ছিল ২৬ কেজি। বৃহস্পতিবার বিকেলে সাভার প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (স¤প্রসারণ) আব্দুল মোতালিব বলেন, দুপুর দেড়টার দিকে সাভারের আশুলিয়ার শিকড় এগ্রো ফার্মের খর্বাকৃতির গরু ‘রানী’ বুধবার হঠাৎ অসুস্থ্য হয়ে পরে। গরুটির পেট ফোলা ছিল। এই অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা দেন। তাদের ব্যক্তিগত একজন পশু চিকিৎসক রয়েছে তিনিই গতকাল (বুধবার) থেকে চিকিৎসা করেছিলেন। কিন্তু কোন উন্নতি না হওয়ায় গরুটি আমাদের কাছে নিয়ে আসেন। এখানে আনার পরে আমাদের ভেটেরিনারি সার্জন, এখানে আরও যারা ছিল তারা চিকিৎসা দেন। এর পরেও গরুটির কোন উন্নতি হয়নি। পরে দুপুর দুইটার দিকে গরুটি মারা যায়। গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে বলেন তিনি। শিকড় এগ্রো ফার্মের ব্যক্তিগত পশু চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল জানান, ‘রানী’ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে সাভারের প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানেও চিকিৎসা চলাকালীন সময় গরুটি মারা যায়। এ প্রসঙ্গে কথা বলতে শিকড় এগ্রো ফার্মের ব্যবস্থাপক এম এ হাসান হাওলাদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত; গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গত ২জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে আবেদন জানানো হয়েছিল। ওই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে দেখতে আসার কথা ছিল

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell