শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

গুন্ডা বলে কথা- হরিণাকুণ্ডুতে হাসপাতালে ঢুকে রক্তাক্ত যখম করলো প্রতিপক্ষকে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৩, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

হরিণাকুণ্ডুতে হাসপাতালে ঢুকে রক্তাক্ত যখম করলো প্রতিপক্ষকে

হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের তিনজন নারী সহ মোট ৭জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১২ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু গ্রামে। আহতরা হলেন ভরস আলী(৪৫),জবেদ আলী(৫০) উভয় পিং মৃত জোয়াদ আলী মন্ডল,আরিফুল ইসলাম(৩৩)পিং তক্কেল আলী, ওজলা বেগম(২৭) স্বামীঃ মারফত আলী,সুন্দরী খাতুন(৬৫) স্বামীঃমৃত তক্কেল আলী।অপরদিকে রবজেল হোসন (৪৫) পিং মৃত আনসার আলী,আনজিরা খাতুন(৪০) স্বামীঃ রবজেল হোসেন। এদিকে আহত ভরস আলী ও তার ভাবী সুন্দরী খাতুন, এবং শরিফুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম জানান রবজেল হোসেন পক্ষের সাথে ১০ শতক জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে মামলা চলার পর গত ৬ মাস পূর্বে আমরা আমাদের পক্ষে রায় পায়।আদালতের রায় পাওয়ার পর থেকে বারবার ওদের জমি ছাড়ার কথা বলে আসলেও কোনও কর্ণপাত করেনি তারা। এ বিষয় নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে কথাকাটাকাটি চলছিলো। হটাৎ বৃহস্পতিবার দুপুরে তোয়াজদ্দিনের ছেলে জহুরুল, রবজেল হোসেনের ছেলে মুস্তাক, আনসার আলীর ছেলে রবজেল হোসেন, ইয়াকুব মণ্ডলের ছেলে আলামিন,আজগর মণ্ডলের ছেলে নবী, আনসার মণ্ডলের ছেলে আফজেল, কুদ্দুস বুড়োর ছেলে লিটন এবং সাবেক ইউপি সদস্য অহেদুল ইসলাম অহিদসহ বেশ কয়েকজন আমাদের বাড়ীতে অনধিকার প্রবেশ করে আমাদের ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী আমাদের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। একই ঘটনাই হরিণাকুণ্ডু উপজেলার হাসপাতালে ঢুকে খুচিয়ে-খুচিয়ে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষকে। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় জহুরুল এবং মুস্তাক পূণরায় হাসপাতালের চিকিৎসকের (কাইচতা) চুরি করে আমাদের উপর হামলা করে উপর্যুপরি খুচিয়ে-খুচিয়ে রক্তাক্ত যখম করেন বলেও জানান সুন্দরী খাতুন এবং ফরিদা বেগম। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতী চলছে বলেও জানাগেছে। ওরাই আমাদের লোকজনকে মারে জখম করেছে বলে উল্টা সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দেন তাহেরহুদা ইউনিয়নের সাবেক এই ইউপি সদস্য অহেদুল ইসলাম অহেদ। এঘটনায় হঠাৎ উৎশৃংখল উপরিস্থিতর জন্য ধিক্কার জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ। এদিকে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন খলিশাকুন্ডু গ্রামে জমি জমা নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়ে হরিণাকুণ্ডু হাসপাতালে আসে, পরবর্তীতে সেখানেও একটি হামলার ঘটনা ঘটে। বিষটি শুনার পর-পরই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন গিয়েছিলো। তবে আইন শৃংখলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখনও পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell