শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৪, ২:০১ পূর্বাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী নিহত

ঢাকা মহানগর প্রতিনিধি।।

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার ও দোয়েল পরিবহনের বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে ভাড়া থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell