মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫২
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

গৃহকর্মীকে মাথা গোঁজার আস্তানা উপহার দিলেন অভিনেত্রী আলিয়া ভাট

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
  • ১২৪ ০৯ বার দেখা হয়েছে

একের পর এক মেগাবাজেট সিনেমা থেকে নামজাদা সব ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। রয়েছে নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বৃহস্পতি তুঙ্গে।সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলোকে, যারা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন।

এবার সেসব মানুষগুলোকেই এবার মাথা গোঁজার আস্তানা উপহার দিলেন অভিনেত্রী।

বন্ধু-বান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকালে প্রকাশ্যে এসেছে। আদতে ভালো মনের মানুষ তিনি। কিন্তু কখনও নিজের দানধ্যানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু’জনকেই ৫০ লাখ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে অর্থ সাহায্য করেছিলেন আলিয়া।

‘জিকিউ ইন্ডিয়া’ হিসেবে স্থাবর-অস্থাবর মিলিয়ে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে কাপুর পরিবারের মধ্যে ৪৮৫ কোটির মালিক হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।

উল্লেখ্য, বলিউডের সব থেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। কাপুরদের বউমার আয়ের তালিকা এখানেই শেষ নয়! সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক নেন তিনি।

আলিয়ার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell