মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

গৃহবধূকে আত্মহত্যা, অভিযোগে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিচার দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

গৃহবধূকে আত্মহত্যা, অভিযোগে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিচার দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় সানিয়া আক্তারকে (১৯) নামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া  এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়।

সানিয়া আক্তার উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামা পাড়া গ্রামের শাজাহান হাজারীর মেয়ে । তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব রবিকুল ইসলাম মহিলা কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা যায়, ছয় মাস আগে পরিবারকে না জানিয়ে ভালোবেসে স্কুল জীবনের সহপাঠী কলেজ ছাত্রী সানিয়া আক্তারকে বিয়ে করেন একই ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন সাজিদ। পরে বিয়ের কথা জানাজানি হলে, প্রথমে সাজিদের বাবা সানাউল্লাহ অভি এ সর্ম্পক মেনে নিলেও পরে তা অস্বীকার করেন। এ দিকে স্বামীর অবহেলা, শ্বশুরবাড়ি লোকজনের মানসিক নির্যাতনের কারণে মানসিক বিষন্নতায় ভুগছিলেন ওই কলেজছাত্রী। পরে ২৮ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাঁকা বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সানিয়া। এ ঘটনার পর সাজিদ ও তার বাবা সানাউল্লাহ ও মা সালমা বেগমকে আসামি করে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন মৃত কলেজছাত্রীর মা বিলকিছ বেগম।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, মৃত কলেজছাত্রী সানিয়ার চাচা আব্দুল বাতেন হাজারী, স্থানীয়দের মধ্যে আলমগীর কবির, দেলোয়ার হোসেন, সোলাইমান কাদের, সোবর হাজারী, আব্দুল হামিদ ও একেএম মিলনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের পর থেকেই সানিয়াকে চরম অবহেলা ও মানসকি নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও শশুরবাড়ির লোকজন। এ সর্ম্পকও মেনে নেননি তারা। এতে চরম বিষন্নতায় ভুগছিলেন সানিয়া। এক পর্যায়ে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন সানিয়া। এ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি। এ সময় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি জানান তারা।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell