বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ৩

রংপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৬ জুলাই) রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী (৪০), কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে গৃহবধূকে শোবার ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন তিনজনকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell