সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

গৃহবধূর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফখরুলকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
  • ৩৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গৃহবধূর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফখরুলকে গ্রেফতার।ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকার দরিদ্র এক গৃহবধূর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে হাসান ফখরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, ওই নারীর বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে ফুলবাড়িয়া থানা এলাকার এক ব্যক্তি জানান, হাসান ফখরুল নামে একজন প্রভাবশালী ব্যক্তি এলাকার অপর এক দরিদ্র দিনমজুরের স্ত্রীকে পেশাদার যৌনকর্মী বলে ফেসবুকে অশ্লীল কথা লিখেছেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে তদন্ত করতে বলে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ওই গৃহবধূ দরিদ্র একজন দিনমজুরের স্ত্রী। গৃহবধূকে প্রায়ই হাসান ফখরুল উত্যক্ত করতো এবং বিভিন্ন সময়ে টাকা-পয়সা ও উপহারের লোভ দেখাতো। একাধিকবার তিনি ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেও শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে গৃহবধূর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটান তিনি। ফুলবাড়িয়া থানার ওসি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঘটনা সম্পর্কে অবগত হয়ে এ বিষয়ে মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতারে জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। পুলিশের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়ে মামলা করেন ওই নারী। পরে বুধবার রাতে অভিযুক্ত হাসান ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell