বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৫
শিরোনামঃ
তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে

ঘর দেওয়ার নামে ঘুস,চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এক ভুক্তভোগী এই মামলা করেছেন।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক। তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের নামে একটি মামলা করেন একই এলাকার মিরাজ মোল্যা নামে এক ব্যক্তি।

এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভিক্ষুকের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী মো. হায়দার মোল্যার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে তার স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা করা হলো।

এ বিষয়ে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, তার ছোট ভাই মোকাদ্দেস হোসেন ও স্বামী মো. হায়দার মোল্যাকে এই মামলায় আসামি করা হয়। মামলার বাদী মিরাজ উপজেলার মাঝারদিয়া গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে। রূপা বেগম ও মিরাজ একই এলাকার বাসিন্দা।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপা বেগম বলেন, এলাকায় প্রতিপক্ষ মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। ঘর দেওয়ার কথা বলে আমি কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নিইনি। আমার স্বামীও কারও কাছ থেকে টাকা-পয়সা নেয়নি। অভিযোগকারীরা সরকারি ঘর না পেয়ে উল্টা-পাল্টা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell