শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন,স্ত্রী মৃত্যু,দগ্ধ ছেলে !

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১০, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন,স্ত্রী মৃত্যু,দগ্ধ ছেলে !

জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিলেন স্বামী ওসমান শেখ। এ ঘটনার ছয়দিন পরে দগ্ধ হেলেনা আক্তারের (৩৬) মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ ছেলে অন্তরের (১১) অবস্থা আশঙ্কাজনক। সেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি।

এরআগে, গত ০৪ জুন (মঙ্গলবার) রাত ১টার দিকে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন হেলেনার ভাই ইমরান হোসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠান।

জানা গেছে, স্বামী ওসমান শেখ তার শ্বশুরবাড়ি মুনিরকান্দি গ্রামে অবস্থানরত ঘুমন্ত স্ত্রী হেলেনা ও তাদের সন্তান অন্তরের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। ওসমান মাদকাসক্ত থাকায় পারিবারিক ও দাম্পত্য কলহে হেলেনা বেগম সন্তান অন্তরকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এই বিরোধে ওসমান গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে আগুন লাগিয়ে স্ত্রী ও সন্তানকে হত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা আক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। আগুন দেওয়ার পর থেকেই অভিযুক্ত আসামি ওসমান শেখকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell