শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

চট্রগাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে ডেবার পাড় নুর জামাল কলোনীর সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলা বাজার ডেবার পাড় এলাকার বাসিন্দা মোঃ ফজর আলীর ছেলে নুরুল জামাল (৫৩) ও আহত নুরুল জামালের বড় ছেলে নূর মোহাম্মদ (২৭)। আহত নুরুল জামাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তার বড় ছেলে মোঃ নূর মোহাম্মদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮নং ওয়ার্ডের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার (২১ মে) সকালে নুরুল জামালের পালিত একটি মুরগি তার নিজ বাড়ি (নুর জামাল কলোনী) থেকে কাগতিয়া কলোনীতে চলে যায়। পরে খোঁজাখুঁজি করলে কাগতিয়া কলোনীতে বসবাসরত রাজ্জাকের স্ত্রী স্ব-ইচ্ছায় মুরগিটি নুরুল জামালের পরিবারকে ফেরত দেন। তারপর সারাদিন অতিবাহিত হলেও সন্ধ্যায় সুমন ও শামিম নুরুল জামালের বাড়িতে এসে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের উদ্দেশ্যে নুরুল জামালের বাড়ির সামনে এসে পুনরায় সোহেল, শামিম, আলামিন, লিটন ও সুমন অকথ্য ভাষায় গালিগালাজ করে।

নুরুল জামালের ছেলে নূর মোহাম্মদ (২৭) ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে এ সময় সোহেল ও শামিমের নেতৃত্বে ০৫ জনের একটি দল দেশি অস্ত্র ও লোহা-লাঠিসোটা নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালায়। এ সময় তাদের দুজনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। নূর মোহাম্মদ তার মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় এলাকাবাসী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে জানতে সোহেল ও শামিম উভয়ের মুঠোফোনে ফোন করলে তারা ফোন রিসিভ করেননি। বায়েজিদ বোস্তামি থানার ওসি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell