রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চট্টগ্রামের পটিয়ায় শ্বাসরোধ করে হত্যা -স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রামের পটিয়ায় শ্বাসরোধ করে হত্যা -স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের পটিয়ায় শ্বাসরোধ করে আবদুর রহিম নামে এক যুবককে হত্যার ঘটনায় তার স্ত্রী মিনু আক্তারকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মিনু আকতার পটিয়া থানার কুসুমপুরা গ্রামের আনু মিয়া চেয়ারম্যান বাড়ির নিহত ভিকটিমের স্ত্রী। বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ শরীফুর রহমান এ রায় দেন। রায়ের বিষয়টি নগর সংবাদ কে নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, পটিয়ার কুসুমপুরা গ্রামে শ্বাসরোধ করে আবদুর রহিম নামে এক যুবককে হত্যা মামলায় তার স্ত্রী মিনু আকতারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগপত্রের ১১জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করে রায় দিয়েছেন আদালত। তিনি বলেন, মামলার আসামি ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন। মামলার বিচার চলাকালে জামিয়ে গিয়ে পলাতক হন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ ডিসেম্বর কুসুমপুরা গ্রামের বাড়ি থেকে আবদুর রহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়ায় তার স্ত্রী মিনু আকতারকে গ্রেফতার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ করা হলে ২০১৪ সালের ১৭ জানুয়ারি পটিয়া থানার কালারপুল পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আকতারকে একমাত্র আসামি করা হয়। পরে তদন্তে জানতে পারেন পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর দিনগত রাতে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে স্বামী আবদুর রহিমকে হত্যা করে মিনু আকতার। মামলা তদন্ত শেষে একই বছরের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০১৫ সালের ২৫ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell