বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় আগুন,দগ্ধ ৪ জন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১১, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় আগুন,দগ্ধ ৪ জন

সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় আগুনের ঘটনায় একই পরিবারের ৪ জনের দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম।

এর আগে শুক্রবার রাতে অ্যাম্বুলেন্স চালককে গাজীপুরের কোনাবাড়ি ও বাস চালককে গাবতলি বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতি লাঙ্গলজোড়া গ্রামের আয়নাল হকের ছেলে মো. জাহিদ হাসান (২১) ও বাস চালক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামের মৃত গোলাম সারোয়ারের ছেলে জহিরুল ইসলাম (৪৮)। তিনি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৫৫) চালক। তাদের বিরুদ্ধে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাত ২টার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। রাজধানীর গাবতলি ও গাজীপুরের কোনাবাড়ি থেকে দুই চালককে গ্রেপ্তার করা হয়।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জহিরুল ও জাহিদকে গ্রেপ্তারের পর সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, অ্যাম্বুলেন্সে ধাক্কা ও সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুজনকে অন্যান্য আসামিদের সঙ্গে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত ৮ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে অ্যাম্বুলেন্স, শ্যামলী ও ঝুমুর পরিবহনের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়। ঘটনার পর থেকে বাস ও অ্যাম্বুলেন্সের চালক পলাতক ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell