শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪০
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে কচুয়ায় তিন কলেজছাত্রী করোনা আক্রান্ত বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চাঁদপুরে কচুয়ায় তিন কলেজছাত্রী করোনা আক্রান্ত বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) এ তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে।এ ব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারকেও করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।

 

এদিকে কলেজের তিন শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে বৃহস্পতিবার মাউশির উপ-পরিচালক প্রফেসর সমষ্কর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান কলেজ পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell