শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

চাঁদপুরে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু,আটক ১

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

চাঁদপুরে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু,আটক ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত রোকেয়া বেগম (৬০) ওই গ্রামের কালু মিয়া প্রধানের স্ত্রী। এ হত্যাকাণ্ডে জড়িত ছেলে নূরে আলমকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিক প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মাকে মারধর করত। আজকে দুপুরে মায়ের সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার ভাই। হঠাৎ মাকে দেখতে পেয়ে কোন কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে নুর আলমকে থানায় নিয়ে যান।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, রোকেয়া বেগমের পরিবারের লোকজন থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনার সত্যতা পেয়ে নুর আলমকে থানায় নিয়ে আসা হয়। মূলত নুর আলম মানসিক রোগী। তাদের পরিবারের অনেকেই এই রোগে আক্রান্ত। তারপরও আমাদের তদন্ত অব্যাহত আছে। রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কি ধরনের মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell