শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

চাঁদপুরে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৪, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ
  • ৫৫ ০৯ বার দেখা হয়েছে

চাঁদপুরে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু।

চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইনের (৩৫) দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবা আব্দুল খালেকের (৭০)। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে হোসাইন। তারপর ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়েছি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হওয়া উচিত।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell