মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১০
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
  • ২১২ ০৯ বার দেখা হয়েছে

 

 

চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক (থ্রি-হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে মো. মিজানুর রহমান (৪৫) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুর-অলিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মিজান ওই ইউনিয়নের অলিপুর গ্রামের মীরের বাড়ির মরহুম মোস্তফা কামালের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান নিজ এলাকায় মুদি ব্যবসা করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজীগঞ্জ বাজার থেকে মালামাল ক্রয় করে মিশুকযোগে দোকানে ফিরছিলেন। পথে নিজ গ্রামের পাথুরিয়া বাড়ির সামনে এলে কৈয়ারপুর-অলিপুর সড়ক থেকে মিশুকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যান।

এ সময় মিশুকসহ মালামালের নিচে চাপা পড়েন মিজানুর এবং সড়কের নিচে থাকা পরিত্যক্ত বাঁশ ও ঝোঁপ-ঝাড়ের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell