বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৩
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

চাঁদা হিসেবে এবার দাবি করা হলো বিট কয়েন এবং আইনের সহায়তা নিলে প্রাননাশের হুমকি

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৪, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

 

চাঁদা হিসেবে এবার দাবি করা হলো বিট কয়েন এবং আইনের সহায়তা নিলে প্রাননাশের হুমকি

 

– প্রতিবেদক মেহেদী হাসান তুষারঃ

ডিএমপি মিডিয়া সেল সূত্র থেকে জানা যায়, এবার টাকা বা অন্য কিছু নয়, চাঁদা হিসেবে এবার দাবি করা হলো বিট কয়েন এবং চাঁদা না দিলে বা আইনের আশ্রয় নিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কিন্তু শেষ রক্ষা হলো না, খুব অল্প সময়ে তাকে গ্রেফতার করলো ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ জাহাঙ্গীর আলম। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ওয়ারী জোন) এস, এম, শামীম বলেন, গত ২৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতার হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা ব্যক্তি চাঁদা হিসেবে ৬টি বিট কয়েন দাবি করে। না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে। আওয়ামী লীগ নেতা কালক্ষেপন না করে ওয়ারী থানায় অভিযোগ করলে একটি মামলা রুজু হয়। তিনি আরো বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ও প্রযুক্তির সহায়তায় বনশ্রী  এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় হুমকিদাতা মোঃ জাহাঙ্গীর আলমকে। এই যুবক রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার সিএসই বিভাগের ছাত্র বলে পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভার্চুয়াল কারেন্সি বিট কয়েন ক্রয়-বিক্রয়কারী। গত ২৬ মার্চ বেলা পৌনে তিনটার দিকে ভিকটিমের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে ৬টি বিট কয়েন কিনে দেওয়ার দাবি করে। প্রতিটি বিট কয়েনের মূল্য ৬৬ হাজার ৩৬২.৮ ইউএস ডলার এবং বাংলাদেশি টাকার পরিমান ৭২,৪৮,৩৫৪ টাকা অর্থাৎ ৬ টি বিট কয়েনের মূল্য ৪ কোটি ৩৪ লক্ষ ৯০ হাজার ১২৭ টাকা। ইতোপূর্বে সে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং অর্থ মন্ত্রীর একান্ত সচিবকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেছিল। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের নিকট থেকে ১টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ ও বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড সহ ২টি সিম কার্ড জব্দ করেছে থানা পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell