সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চানমারী থেকে ছিনতাই হওয়া সিএনজি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার,গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৬, ২০২২, ৮:০১ অপরাহ্ণ
  • ৩৩১ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লার চানমারী থেকে ছিনতাই হওয়া সিএনজি (রেজিং নং- ঢাকা মেট্রো -থ -১১-৯০৯৬) মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনাতাই কাজে জড়িত দুই ছিনতাইকারী গ্রেপ্তার করেছে।

 

বুধবার (৫ অক্টোবর)  ভোর রাত সাড়ে চারটার দিকে মুন্সিগঞ্জ টুঙ্গিবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় টুঙ্গিবাড়ী থানা সংলগ্ন পাকা রাস্তা থেকে উদ্ধার করা হয় ফতুল্লা  থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া সিএনজিটি।

 

গ্রেপ্তারকৃতরা হলো  জেলার ফতুল্লা থানার গলাচিপা চেয়ারম্যান বাড়ীর ফজলুর রহমান প্রধানের পুত্র শারজাহান (২৪) ও মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর ব্রিজের ঢালের জলিলের প্ত্রু রাশেদ (২৩)।

 

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে সিএনজি চালক মাসুদ রানা ঢাকার সায়েদাবাদে দুই যাত্রী কে নামিয়ে দিয়ে চানমারী মাউড়াপট্টি নতুন রাস্তা দিয়ে খানপুরস্থ গ্যারেজে যাচ্ছিলো।

 

মাউড়াপট্টি যাওয়া মাত্র ব্যাটারী চালিত অটোরিক্সা থেকে চার ছিনতাইকারী নেমে রাস্তায় ব্যারিকেড দিয়ে সিএনজি থামিয়ে চালক কে মারধর করে সিএনজি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সিএনজির মালিক মানিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানায়, সিএনজি ছিনতাইয়ের ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত চারটার দিকে মুন্সিগঞ্জের জেলার টুঙ্গিপাড়া থানা সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ছিনাতাইকৃত সিএনজি সহ শারজাহান ও রদশেদ নামক দুই ছিনাতাইলারীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। পলাতক অপর ছিনতাইকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে  তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell