বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

চালক রাজুর গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা ইজিবাইক ছিনতাই।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২১, ১০:০০ অপরাহ্ণ
  • ৫০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চালক রাজুর গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই।

চালক রাজু শেখকে (২২) হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রাজু খুলনার রূপসা উপজেলার মহিষাঘুণী এলাকার ইসলাম শেখের ছেলে।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে নড়াইল জেলার নড়াগাতির একটি বিলের মধ্যে তার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রাজুর বাবা সন্ধ্যায় বলেন, খুলনার রূপসার সেনেরবাজার থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৫০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে তেরখাদার মাথাভাঙ্গার দিকে যান রাজু। এরপর থেকে ইজিবাইকসহ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তার স্ত্রী মুসলিমা শুক্রবার (১ অক্টোবর) রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে আমরা রাজুকে খুঁজতে থাকি। পরে নড়াইলের নড়াগাতিতে রাস্তার পাশে রাজুর জুতা দেখে চিনতে পেরে আশাপাশে তাকে খুঁজতে থাকলে বিলের মধ্যে পোতা অবস্থায় রাজুর মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাজুর দুইটি মেয়ে শিশু রয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রুখসানা খাতুন বলেন, চালক রাজুর গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। রাজু নিখোঁজের পর রূপসা থানায় একটি জিডি করেছে তার পরিবার। আমাদের থানা এলাকায় যেহেতু মরদেহ পাওয়া গেছে তাই এখানে প্রাথমিক আইনি যেসব ব্যবস্থা রয়েছে তাই করা হবে। নড়াইলে ময়নাতদন্ত করা হবে। রূপসা থানায় ঘটনা শুরু আর নড়াগাতিতে মরদেহ পাওয়া গেছে তাই পরবর্তী আইনি যে ব্যবস্থা করলে রাজুর পরিবার বিচার পাবে সেটা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell