বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

চাষাঢ়ার হলটির নাম জিয়া হল ছিল না-এমপি শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
  • ৩২৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, চারিদিকে গন্ধ পাচ্ছি। আগের থেকেই আমি গন্ধ পাই এবং যা বলি তা হয়।

জেলা প্রশাসক সাহেব, আপনারা মনে করবেন এটা আপনাদের এলাকা। এমনভাবে কাজ করবেন যেন আপনি চলে গেলে চোখে পানি আসে। ইচ্ছে করলে কাগজে সই করে চলে যেতে পারেন অথবা আমাকে কাজে লাগাতে পারেন। আপনি এখানে কাজের জন্য এসেছেন। আপনার টিমটাও খুব ভাল। এক দুইমাস পরে হয়ত আমাকে পাবেন না। আমি রাস্তায় থাকব, আমরা রাস্তায় থাকার লোক।

 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কালিরবাজারে জেলা সরকারি গ্রন্থাগারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শানীম ওসমান বলেন, চাষাঢ়ার হলটির নাম জিয়া হল ছিল না, সেটা টাউন হল ছিল। আমি সেটাকে মুক্তিযোদ্ধাদের নামে করেছিলাম। পরবর্তীকালে এসে আবার দেখলাম সেটা জিয়া হল। কারো নাম নিয়ে আমার কোনো আপত্তি নেই। এটা জেলা প্রশাসনের সম্পত্তি। এখানে কমিটি নেই, যারা ছিলেন মারা গেছেন। আমি চেয়েছিলাম এটা ওয়ান স্টপ সার্ভিস হবে, তারা সবকিছু এখানে পাবে।

ছোট বাচ্চাদের উদ্দেশে তিনি বলেন, একটা মানুষ কাজ করলেই প্রশান্তি হয় না। এখানে জেলা প্রশাসন আছেন। তদের ছাড়া আমি পারব না। সত্য লেখার দায়িত্ব সাংবাদিকদের। জনগণের ভোটে পাস করেছি, তাই কাজ করা আমাদের দায়িত্ব। নারায়ণগঞ্জের ৯০ শতাংশ কাজ আমাদের হাত দিয়ে হয়েছে। তোলারাম কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য পদত্যাগ করেছিলাম। ডিএনডির জন্য সংসদে মন্ত্রীকে বলেছিলাম আমি পদত্যাগ করব, না হয় আপনি পদত্যাগ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কিছু জিনিস চেয়েছিলাম। তখন তিনি বলেন, তুমি কী চাও? আমি ডিএনডি, লিংক রোডসহ কয়েকটি প্রজেক্ট চেয়ছি এবং তিনি দিয়েছেন। তখন তিনি বললেন এটুকুই তোমার চাওয়া। এতে তোমার লাভ কী? তখন বললাম মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য কাঁদে।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল, সেখানে নারীদের ইজ্জত বিক্রি হত। নারায়ণগঞ্জে পুলিশ তখন পেত ৪৫ টাকা। ৫০টা মদের দোকান ছিল। ১৪ থেকে ১৫ হাজার লোক ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আপাকে বললাম আমি এই শপথ করেছি। তিনি বললেন, তুমি করো। আমি বললাম বাধা আসবে, তিনি বললেন বাধা আসবেই, তখন সকলে মিলে সাড়ে তিন কোটি টাক দিল। আমার বড় ভাই সেলিম ওসমান দিলেন দেড় কোটি টাকা। সেই টাকা দিয়ে তাদের পুনর্বাসিত করেছি। বন্ধুবান্ধবরা তখন বলত ওইখানের কী অবস্থা, তখন মাথা নিঁচু হয়ে গেছে। ওই শক্তি অনেক বড় শক্তি ছিল। পতিতালয় উচ্ছেদ, গোলাম আজমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ করা এবং যে রাতে ক্যু হবার কথা ছিল সেদিন নির্দেশিত হয়ে লং মার্চ ঠেকানো এই তিনটি কারণে আমি টার্গেট হয়েছি। তারা নেই কিন্তু তাদের তাবেদাররা এখনও আমাকে টার্গেট করছে।

তিনি বলেন,‘শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরের কোথায়, নারায়ণগঞ্জের কেথায় মিটিং হয়েছে সবই জানি। এই নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আপনারা যদি খেলতে চান। আসেন খেলি, আমি খেলতে চাই।

তিনি আরও বলেন, বহু কষ্টে একটা বিয়ে করেছি। শেষ মেষ রাজী হয়েছে। বিয়ের আগের দিন মা বললো বাসা থেকে বের হবি না। এমন সময় শুনলাম নেত্রীর ওপর গুলি হয়েছে। সেটা শুনেই বাইরে বের হলাম। পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। পরে আমি বললাম আজকে অ্যারেস্ট কইরেন না, কালকে আমার বিয়ে। পরে তিনি আমাকে ছেড়ে দেন। বাচ্চা জন্মের সময় জেলে ছিলাম। আমাদের জন্মের সময় আমার বাবা জেলে ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell