সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

চিতা বাঘকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখলো এলাকাবাসী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

চিতা বাঘকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখলো এলাকাবাসী

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর কিশোরগঞ্জে একটি চিতা বাঘকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। পরে তারা মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুরা এলাকার আকালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওই চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহত হন। আহতরা হলেন, মাগুরা ইউনিয়নের আকালিপাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুরা উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘটি কোথা থেকে ও কীভাবে লোকালয়ে এসেছে তা তারা জানে না।

 

 

বুধবার বেলা ১১টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতু সংলগ্ন একটি গাছে চিতা বাঘটিকে বসে থাকতে দেখে শিশুরা চিৎকার দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী বাঘ দেখার জন্য ভিড় জমায় ও তখন প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ থেকে কেউ এসে পৌঁছানোর আগেই বাঘটি গাছ থেকে লাফ দিয়ে নেমে শিশুসহ চারজনকে আক্রমণ করে। পরে স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর তারা মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বাঘটিকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমায়।

 

বাঘের আক্রমণে আহত ব্যক্তিদেরকে স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, আমি ঘটনাস্থলে আছি। বাঘটি হামলা করার কারণে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বন বিভাগের লোকজন এসে মৃত বাঘটিকে নিয়ে যাচ্ছে। আক্রমণে আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell