শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চুয়াডাঙ্গা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
  • ১১৬ ০৯ বার দেখা হয়েছে

ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক নারীকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরনাহার খাতুন (৪৭) জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা। তিনি জানান, অসুস্থতার কারণে সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে বিআরডিবি কার্যালয়ে যান। তবে মাঠকর্মী আবেদা সুলতানা অবশিষ্ট টাকা না পাওয়ায় তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান।

এ বিষয়ে অভিযুক্ত আবেদা সুলতানা বলেন, নুরনাহার খাতুনের কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি বারবার কিস্তি বকেয়া রাখছেন। অফিস আমার বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। তাই আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে তাকে নিয়ে যান।

অন্যদিকে নুরনাহার খাতুন অভিযোগ করে বলেন, আমি তার কাছে আরও তিন সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু সে তা না দিয়ে রাতে অন্ধকার বারান্দায় আমাকে রেখে তালা মেরে চলে যান। একজন নারীর জন্য এটি চরম অপমানজনক ও অমানবিক।  

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।

জীবননগর পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা তারিক জামাল বলেন, নুরনাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। মেয়াদ শেষ হলেও তিনি পুরো টাকা ফেরত দেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে অফিসে আসেন। আমরা তার পরিবারের সদস্যদের ডেকে মীমাংসার চেষ্টা করি। তবে তাকে অন্ধকারে বারান্দায় তালাবদ্ধ করে রাখার বিষয়টি আমার জানা ছিল না।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell