বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণেরবারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৪, ১:২৯ পূর্বাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণেরবারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণেরবারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রেলস্টেশন এলাকায় অবস্থান করি। বিকেল সাড়ে ৪টায় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিনজন স্বর্ণ চোরাকারবারিদের ঘোরাফেরা করতে দেখলে তাদের গতিরোধ করলে তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি ৬৩০ গ্রাম বা ১৩৯.৭৫ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell