শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১২
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

চুরি করা গরু জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চুরি করা গরু জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে

বাগেরহাটের মোংলা চুরি করা গরু জবাই করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

রোববার (১০ মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১১ মার্চ) বিকেলে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের মো. সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার তিনজনকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন- একই উপজেলার সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) এবং আফজাল বেপারীর ছেলে সাজ্জাদ বেপারী (৩৫)।

মামলায় তিনি উল্লেখ করেন, সুন্দরবনের পাশে তার বসবাস। তার আয়ের উৎস একটি মাত্র গাভিন গরু। রোববার সকালে নিজের গাভি গরুটি ঘাস খাওয়ানোর জন্য মাঠে ছেড়ে দেই। দুপুরে গিয়ে মাঠে চড়ানো তার সাদা রঙের গাভি গরুটি খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি মুকুল শেখ, বাবুল শেখ সাজ্জাদ বেপারী গরুটিকে চুরি করে সুন্দরবনের ভেতরে নিয়ে জবাই করে হরিণের মাংস হিসেবে বিক্রির চেষ্টা করছেন। আসল হরিণের মাংস নয়, এটি গরুর মাংস জানাজানি হলে গা ঢাকা দেন তারা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, গরুর মালিকের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell