মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

চেইন ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চেইন ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোনকে গ্রেফতার

নগরের চেইন ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মো. আলাউদ্দিন (২৩) ও জাহেদা বেগম (৩৫)।

পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে নগরের টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক নারী।

এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মহিন নামে এক কিশোরকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার উত্তর কাইতলা এলাকা থেকে আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। মহিন ও তার এক বন্ধুর সাহায্য নিয়ে তারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। সদরঘাট থানার কদমতলী রউশন মসজিদ গলিতে অভিযান চালিয়ে তার বোন জাহেদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তিনি জানান,  আলাউদ্দিন দীর্ঘদিন ধরে নগরের ব্যস্ততম এলাকাগুলোতে সুযোগ বুঝে পথচারীদের গলায় থাকা সোনার চেইন, মোবাইলফোনসহ গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেয় এবং জাহেদা সেসব জিনিস নিজের বলে বিক্রির কথা স্বীকার করেছে।

আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালীসহ দেশের বিভিন্ন থানায় চুরি এবং ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell