শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চোর সন্দেহে পোশাক শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
  • ২৯৯ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে পোশাক শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নাম বেল্লাল হোসেন বেলাল (৪৩)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার পাটাগ্রামের লোকমান হোসেনের ছেলে। গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেডের নিরাপত্তা প্রহরী ছিলেন। এ নিয়ে হৃদয় হত্যার ঘটনায় গ্রেফতার হলেন তিনজন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, ২৭ জুন রাত ৮টা থেকে ২৮ জুন বিকেল সাড়ে ৪টার মধ্যবর্তী যে কোনো সময় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভেতরে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে হৃদয়কে চোর সন্দেহে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করেন বেল্লাল। মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে নিহতের পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতারবাইদ গ্রামের মৃত কাজীমদ্দীনের ছেলে। তিনি গ্রিনল্যান্ড কারখানায় ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell