শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চৌহালী সরকারি কলেজে পাশের চেয়ে ৭ গুন বেশি ফেল, জিপিএ ৫ পায়নি কেউ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ণ
  • ১০৯ ০৯ বার দেখা হয়েছে

 

চৌহালী সরকারি কলেজে পাশের চেয়ে ৭ গুন বেশি ফেল, জিপিএ ৫ পায়নি কেউ

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি-

সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ এইচএসসি পরীক্ষায় পাশের চেয়ে ৭ গুন ফেল করেছে শিক্ষার্থীরা। চলতি বছরে এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৮৪ জন। কৃতকার্য হয়েছে ৬৮জন। অকৃতকার্য হয়েছে ৪১৬ জন। এছাড়া জিপি-এ ৫ পায়নি কোন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজটির ফলাফল বিপর্যয় জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় চৌহালী সরকারি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৫০৬ জন।  এদের মধ্যে ৪৮৪ জন অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ৬৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৪১৬ জন। এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলো- ৩৯৩, পাশ করেছে-৫৭। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলো- ১০৯, পাশ করেছে ১১। তবে ব্যবসা শিক্ষা শাখা থেকে ৪ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। এছাড়া জিপিএ ৫ পায়নি কেউ। কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ১৪.০৬ শতাংশ। এ বিষয়ে চৌহালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অত্র কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন আক্ষেপ করে বলেন, একটি সরকারি কলেজে গড় পাশের হার ১৪ শতাংশ। এই ফলাফলে আমরা লজ্জিত। ঠিকমতো ক্লাস হয়নি, শিক্ষকদের চরম গাফিলতির জন্য এমন করুন পরিস্থিতি। দ্রুত এলাকার শিক্ষার্থীদের রক্ষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগ সহ সাবির্ক পড়াশোনা ঠিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জরুরী। এদিকে এ হতাশাজন ফলাফলে যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালী সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যপাক সমালোচনা চলছে। তাদের অভিযোগ, কলেজ প্রশাসনের নজরদারির অভাব এবং অবহেলায় এ করুন পরিস্থিতি। এদিকে নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষার্থী জানান, চৌহালী সরকারি কলেজে নানাবিধ সমস্যা এবং ক্লাস সহ শ্রেনী পাঠের সাবির্ক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া প্রতি নিয়তই কলেজে নানা সভা-সমাবেশ হওয়ায় ঠিকমত একাডেমিক কার্যক্রম হচ্ছে না। অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগ সহ দ্রুত এর সমাধান করতে হবে। এ বিষয়ে চৌহালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম জানান, সারাদেশের ফলাফল একই। আমাদের সবই তো ঠিকই আছে, শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়া উঠিত। ওভার মার্ক না দেয়ায় হয়তো এ অবস্থা হতে পারে। তবে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, এটাই প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র। এ থেকে উত্তোরণ সহ ভালো পড়াশোনা ও ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবক সবাইকে সচেতন ও যত্নবান হতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell