শুক্রবার ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৫
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

চৌহালীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ৬১ ০৯ বার দেখা হয়েছে

চৌহালীতে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 

মাহমুদুল হাসান চৌহালী।

দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগন্জের চৌহালীতে  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, হাসপাতাল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শহীদ মিনারে  পুস্পস্তবক অর্পন শেষে  শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ চত্বরে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন  এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান  এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চৌহালী  থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আতাব উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাহ , বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম,

পরিসংখ্যান অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন অফিসার সেলিম  হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্র ধর, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,শিক্ষা অফিসার মোঃ মুন্নাফ আলী, আঃ সালাম, পি আই ও হেকমত আলী  প্রমূখ।  এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।  মহান বিজয় দিবস উপলক্ষে  চিত্রাংকন  ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট  বিতরণ করে অতিথিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell