বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ছয় মাস বয়সী শিশু শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বাবা-মাকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছয় মাস বয়সী শিশু শ্বাসরোধ করে হত্যার অভিযোগে বাবা-মাকে আটক

সদর উপজেলায় ছয় মাস বয়সী শিশু নুসরাত জাহান তিথিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করা হয়েছে। তাদের আরও দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।  ছেলেদের মধ্যে একজনের বয়স ২০, অন্যজনের ২২। তারা দুজনই প্রবাসে থাকেন। আর মেয়েটার বয়স আট বছর।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মতো শিশুকন্যা নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। পরে সোমবার (১ জুলাই) সকালে স্বপ্না চিৎকার করতে করতে সবাইকে জানান যে তার মেয়ে নুসরাতকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। এতে সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

জিজ্ঞাসাবাদে শিশুটির মা জানান, ঘুমের সময় কান্নাকাটি করার কারণে নুসরাতের মুখে কাপড় চাপা দেওয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তিনি তার স্বামীকে বিষয়টি জানালে তার স্বামী মেয়ের মরদেহ খালে ফেলে আসতে বলেন।

এঘটনায় শিশুটির চাচা মুজিবুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell