বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ছাএলীগ নেতার ইয়াবা সেবন- সাংবাদিক ছেলেকে মারধোর, থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
  • ৩৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ছাএলীগ নেতার ইয়াবা সেবন- সাংবাদিক ছেলেকে মারধোর, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্রদর মাদক সেবনের ছবির পর এবার মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফার ইয়াবা সেবনরত অবস্থার ছবি প্রকাশিত হয়েছে। ওই ছবিতে এই ছাত্রলীগ নেতাকে ইয়াবা সেবনরত অবস্থায় দেখা যায়। ছাত্রলীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার চাঁদমারী এলাকার বাসিন্দা মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফা।

 

২০১৪ সালে সরকারি তোলারাম কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। বর্তমানে তোলারাম কলেজের অনার্সে পড়ছে সে। ২০১৯ সালের জুলাইয়ে মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে অর্থ সম্পাদকের পদ পায় তোফা। তার বিরুদ্ধে তোলারাম কলেজে বিভিন্ন শিক্ষার্থীকে মারধর, চাষাড়া রেল স্টেশনে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গত বছরের ২৯ সেপ্টেম্বর ও ২০১৮ সালের ২৪ এপ্রিল সরকারি তোলারাম কলেজে সাংবাদিক সৌরভ হোসেন সিয়ামকে পেটানোর ঘটনায় জড়িত ছিল মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক মির্জা তোফা আহমেদ ওরফে স্বার্থক আহমেদ তোফা।

 

এছাড়াও সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের ছেলেকে চাষাঢ়া রেল ষ্টেশন সংলগ্ন সড়ক থেকে প্রকাশ্যে অপহরনের চেষ্টা চালায় তোফা ও তার বাহিনী। এসময় সে দৌড়ে ডাক বাংলোর সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে আশ্রয় চায়। একপর্যায়ে ট্রাফিক পুলিশের কাছে থেকেও তাকে ছিনিয়ে নেবার চেষ্টা চালায় তোফা ও তার বাহিনী। পরে ট্রাফিক পুলিশ সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের ছেলেকে সঙ্গে নিয়ে রাইফেল ক্লাব সংলগ্ন পুলিশ বক্সে নিয়ে আসেন। পরবর্তিতে সাংবাদিক রফিকুল ইসলাম জীবন তার ছেলেকে পুলিশ বক্স থেকে নিজ হেফাজতে নিয়ে আসেন। এ বিষয়ে ফতুল্লা থানায় অভিযোগ করা হলেও আজও পুলিশ কোন ক্লু উদ্ধার করতে পারেনি। মুলত ছাত্রলীগ হওয়ায় পুলিশ নিরব ভুমিকা পালন করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell