শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ছাতকে শিল্প মন্ত্রনালয়ের তদন্ত টিম লাফার্জ কর্তৃক খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির অভিযোগে।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ
  • ৩৫৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধভাবে খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির অভিযোগে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের দেয়া এক আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রনালয়ের একটি তিন সদস্যর তদন্ত টিম সরজমিনে তদন্ত ও বিষয়টির উপর শুনানী করেছেন। তদন্ত কমিটির প্রধান শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায় সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিমে ছিলেন বিসিআইসির পরিচালক ও যুগ্ম সচিব বেগম জেসমিন নাহার ও ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক এবং তদন্ত কমিটির সদস্য সচিব এএফএম আব্দুল বারি। রোববার সকালে ছাতক সিমেন্ট কারখানা গেষ্ট হাউজে এ সংক্রান্ত শুনানী অনুষ্ঠি হয়। শুনানীতে লাফার্জ হোলসিমের পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, ফাইন্যান্স ম্যানেজার কায়রুল আমিন ও হেড অব অপারেশন অরুন কুমার সাহা অংশ গ্রহন করেন। শুনানীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে লাফার্জ হোসিমের সিএফও ইকবাল চৌধুরী, লিগ্যাল ডাইরেক্টর মিজানুর রহমান, চীপ কর্পোরেট অ্যাপেয়ার্স অফিসার আসিফ ভূইয়া উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন পরিষদের আহবায়ক, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভুমি মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ারিছ আলী। লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধভাবে খোলাবাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রিতে ছাতকের ঐতিহ্যবাহী চুনাপাথর ও পাথর ব্যবসায় নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরে তদন্ত কমিটির কাছে সাক্ষাতকার প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী আনোয়ার মিয়া আনু, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া ও হাজী নাজিমুল হক। এসময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ছাতক শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন, ছাতক ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সমছু মিয়া, চুনাপাথর ব্যবসায়ী হাজী নূরু মিয়া তালুকদার, হাজী আলী আজগর সোহাগসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, বলেন, লাফার্জ অবৈধবাবে ক্রাশিং চুনাপাথর বিক্রি করে এখানের আড়াইশ বছরের পুরাতন চুনাপাথর ব্যবসাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন মন্ত্রনালয়ে এ ব্যাপারে লাফার্জে বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে এর বিপরীতে লাফার্জ ক্রাশিং চুনা পাথর বিক্রির কোন বৈধ কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হয়েছে। ব্যবসার স্বার্থে বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীও জানান তিনি। তদন্ত শেষে এ সংক্রান্ত বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তদন্ত টিমে থাকা কর্মকর্তাগন। এ পযন্ত কোনধরনের বিশৃঙ্খলা না করার পরামর্শ দেন কর্মকর্তারা।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell