শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ছাতকের জাউয়ায় লকডাউন অমান্য করে কোরবানির পশুর হাট।।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ণ
  • ৩৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে কঠোর লকডাউন অমান্য করে জাউয়াবাজারে বসেছে কোরবানির পশুর হাট। স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই শনিবার সকাল ১১টা থেকে বসে ওই পশুর হাট। বিকেল ৪টা পর্যন্ত এ হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হয়েছে । হাটে ছিল স্বাস্থ্য বিধি না মানা ক্রেতা-বিক্রেতাদের জমজমাট উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিলেট, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু -ছাগল নিয়ে এ হাটে আসেন। এলাকার অনেক সৌখিন খামারিরাও বিক্রির জন্য হাটে তুলেছিলেন তাদের পালন করা পশু। জাউয়াবাজারের পশুর হাটে ক্রয় বিক্রয় ও ভালো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জাউয়া বাজারের একাধিক গরু ব্যবসায়ীরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৫ঘন্টা গরুর হাটে জমজমাট ভাবে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হয়েছে। হাট চলাকালে প্রশাসনের কাউকে আশপাশ এলাকায় দেখা যায় নি। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে এ হাট বসায় নানান প্রশ্ন তুলেন তারা। হাটের কারনে করোনা সংক্রমণে বড় ধরণের মহামারী ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।এ ব্যাপারে জাউয়াবাজারের ইজারাদার শাহিন মিয়া বলেন, স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এলাকার ব্যবসায়ীদের চাহিদা মেটাতে পশুর হাট বসানো হয়েছে। এখানের ক্রেতা-বিক্রেতাদের সকলের মুখে মাস্ক ছিলো। সামাজিক দূরত্বও বজায় রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, কোরবানির পশুরহাট বসাতে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র অনুমতি নেন নি। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল জানান, সুনামগঞ্জ ডিসি অফিস থেকে জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের জন্য একজন ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান জানান, ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন। এর ভেতরে পশুর হাট বসানো যাবে না। তিনি বলেন, জাউয়াবাজারে যতক্ষণ ম্যাজিস্ট্রেট ছিলেন ততক্ষণ পশুর হাটে কেউ বসতে পারেনি। এ বিষয়ে পুলিশকে নির্দেশনার পাশাপাশি ইজারাদারকেও নিষেধ করা হয়েছে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell