মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০১
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেফতার

ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে নুর উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকার নুরুল আফসারের ছেলে।

 

শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র আবদুল আলিমের (১৩) মা বাদী হয়ে শিক্ষক নুর উদ্দিনকে আসামি করে ফেনীর সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার রাতে ফেনীর সোনাগাজী পৌর এলাকার তাকিয়া সড়কের তালিমুল কোরআন মাদরাসা অ্যান্ড জেনারেল এডুকেশন ইসলামিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।

 

 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রের মা কামরুন নাহার জানান, তার স্বামী বিদেশে থাকেন। বাড়ি থেকে মাদরাসা দূরে হওয়ায় আবদুল আলিম মাদরাসার ছাত্রাবাসে থাকতো। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আলিমের দুই সহপাঠী শিক্ষককে না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে বাজারে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় রাত ১০টার দিকে আলিম তাদের খুঁজতে বের হয়।

 

 

পরে তারা তিনজন ছাত্রাবাসে ফিরে আসে। এরপর শিক্ষক নুর উদ্দিন বৈদ্যুতিক তার দিয়ে আলিমকে বেধড়ক পিটিয়ে জখম করেন। এতে আলিম অসুস্থ হয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার ছেলে বাড়িতে ফিরে বিষয়টি তাকে জানায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখায়। তাৎক্ষণিকভাবে তিনি ছেলেকে নিয়ে মাদরাসায় গিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিষয়টি জানিয়ে প্রতিকার চান। কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। শুক্রবার রাতে থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আসামি করে মামলা করেন। এ বিষয়ে কথা বলতে মাদরাসার প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell