মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫০
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার

নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মো. আবু সাদাদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

রোববার (৮ অক্টোবর) দুপুর ২টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

এর আগে ভোরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

 

এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।

গ্রেপ্তার আবু সাদাদ নলডাঙ্গা পৌরসভার ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকরি করে আসছেন। বিদ্যালয়ে পিয়নের পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করতেন তিনি। গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিল। এ সময়ে পিয়ন আবু সাদাদ ভিকটিমকে ডেকে তৃতীয় শ্রেণি কক্ষে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে ঘটনা জানালে তারা আসামি পিয়নের কাছে বিষয়টি জানতে চাইলে আসামি কিছু বলতে রাজি হননি। পরে বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনার পর কোম্পানি অধিনায়ক পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে আবু সাদাদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। পরে আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, আসামি আবু সাদাদকে  আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell