বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী এমি জ্যাকসন

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী এমি জ্যাকসন

বিয়ে করলেন এমি জ্যাকসন। জন্মসূত্রে ব্রিটিশ হলেও বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

দীর্ঘদিনের প্রেমিক হলিউড অভিনেতা এড ওয়েস্টউইককে বিয়ে করেন এই অভিনেত্রী।

 

শুক্রবার (২৩ আগস্ট) ইতালিতে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ছবি পোস্ট করে খবরটি জানান অভিনেত্রী নিজেই। খবর হিন্দুস্তান টাইমসের।

‘এক দিওয়ানা থা’ সিনেমার সহ-অভিনেতা প্রতীক বাব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন এমি জ্যাকসন। তবে সম্পর্কে টেকেনি। বারবার প্রেম ভাঙলেও এড-এমির প্রেমের গল্প পূর্ণতা পেল।

গেল বৃহস্পতিবার প্রাইভেট জেটে এড, ছেলে ও পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে এমি লিখেছিলেন, চলো, ইতালিতে বিয়েটা সেরে ফেলি প্রিয়।

ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে হয়েছে এড-এমির। সেই বিয়ের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বিয়েতে সাদা গাউনে সাজলেন এমি। মাথায় ছিল সাদা রঙের ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীকে।

বিয়ের অংশ হয় তার পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও। এমি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর ছেলে আন্দ্রেয়াস। ২০১৯ সালে মা হয়েছিলেন এমি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে।

এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক।

বাগদানের পর এই নায়িকা বলেন, সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, মা, তুমি বিয়ে করোনি?

২০২২ সাল থেকে এমির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। চলতি বছরের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে বাগদান করেন তারা। এবার বিয়ে সারলেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell