মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছোট বেলায় তার কাছে দুর্গাপুজা মানেই ‘তথাস্তু ভগবান’!কোয়েল মল্লিক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
  • ৩২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ছোটবেলার দুর্গাপুজা মানেই ঠাকুরের কাছে এক মুঠো প্রার্থনা আর ইচ্ছেপূরণের দিন গোনা। শনিবার সেই গল্পই শোনালেন কোয়েল মল্লিক। ঘোর বর্ষাতেই মাঝেমধ্যে উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। পুজা পুজা গন্ধও ভাসছে। সেই অনুভূতি ছড়িয়ে পড়েছে কোয়েলের মনেও। তারই সূত্র ধরে পুরনো ভিডিও আরও একবার সামনে এনেছেন তিনি। এবং ফাঁস করেছেন, ছোট বেলায় তার কাছে দুর্গাপুজা মানেই ‘তথাস্তু ভগবান’!

বিষয়টা কী? খোলসা করেছেন নিসপাল সিংহ রানের ঘরনি। ভিডিওতে বলেছেন, ‘রামায়ণ’, ‘মহাভারত’ দেখে বড় হয়েছি। ধারাবাহিকগুলোতে দেখতাম, ভগবানের কাছে প্রার্থনা করলেই তারা হাত তুলে বলতেন, তথাস্তু। সেই থেকে মনে হয়েছিল, সত্যিই ‘তথাস্তু ভগবান’ বলে কেউ আছেন। তিনি সবার প্রার্থনা শোনেন। ইচ্ছে পূরণ করেন।’

কোয়েলও তাই পুজার আগে তার যা যা চাই তার লম্বা ফর্দ বানাতেন। মনে মনে ভাবতেন, এ বারেই তার সব আশা পূর্ণ হবে।

তিনি জানান, একবার একটি প্রার্থনা পূর্ণও করেছিলেন তার ‘তথাস্তু ভগবান’! কী সেটা? স্কুলে এক শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিলেন কোয়েল। তার পরে বোধহয় মনে মনে তার নামে কিছু জানিয়েছিলেন তার আরাধ্য ঈশ্বরকে। হঠাৎ গুরুতর অসুস্থ সেই শিক্ষিকা। বেশ কিছু দিন স্কুলেও আসতে পারেননি। তখন তার খুব মন খারাপ হয়েছিল।

এর থেকেই শিক্ষা নিয়েছিলেন অভিনেত্রী। বুঝেছিলেন, রাগের মাথায় কখনো, কারোর নামে কিছু বলতে নেই। মনে মনেও না। অনেক সময় এতে হিতে বিপরীত হতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell