শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জমি কেনার জন্য কষ্টার্জিত টাকা নিয়ে বেরিয়ে হত্যার শিকার নারী,পাঁচদিন পর তার মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২২, ৭:৩০ অপরাহ্ণ
  • ৬১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জমি কেনার জন্য কষ্টার্জিত ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) টাকা নিয়ে বেরিয়ে হত্যার শিকার হয়েছেন রাহেলা বেগম (৩৫) নামে এক নারী। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাহেলা রংপুর নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী এবং কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে রাহেলা ওই আবাসনে থাকতেন। তার একমাত্র ছেলে রায়হান ঢাকায় চাকরি করেন। আর স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন রাহেলা। তিনি পূবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় একটি ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে টাকা জমা রাখতেন।

জমি কেনার কথা বলে গত ১৬ ফেব্রুয়ারি ব্যাংকের সব টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হন রাহেলা। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনায় রাহেলার বড় ভাই ১৯ ফেব্রুয়ারি গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা থেঁতলানো ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell