সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগ্নেসহ অপহরণ ও ছুরিকাঘাতের অভিযোগে আটজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগ্নেসহ অপহরণ ও ছুরিকাঘাতের অভিযোগে আটজনকে গ্রেফতার

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের বাসিন্দা জারমান আলীকে ছুরি মেরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাগ্নের বিরুদ্ধে। ঘটনার পর অপহরণ ও ছুরিকাঘাতের অভিযোগে ভাগ্নেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ মে) গভীর রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৬ মে) বিকেলে ওই মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতে আহত জারমান আলী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

গ্রেপ্তাররা হলেন- রাজন ইসলাম (২৪), আশিক ইসলাম (২১), জাহিদ হাসান (১৯), দীপ্ত মল্লিক (১৯), সোহানুর রহমান জয় (২০), সাদমান সাদিক (১৯), আকাশ ইসলাম আরিফ (১৮) ও সিহাব হোসেন (১৮)। রাজন ও জারমান সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ জানিয়েছে, রাজশাহীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের জারমান আলীর ভাগ্নে রাজন ইসলামের সঙ্গে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল আগে থেকেই। জারমান আলী রোববার সকালে বাড়ি থেকে লেগুনাযোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। তিনি নগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকায় পৌঁছলে ভাগ্নে রাজন ইসলামসহ অন্য সহযোগিরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। তারা জারমান আলীকে নিয়ে নওদাপাড়া এলাকায় পৌঁছলে তিনি চিৎকার শুরু করেন। তখন রাজন ধারালো চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে করে। এ সময় অন্যরাও জারমান আলীকে মারধর শুরু করেন। তবে জারমান আলীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়।

পরে এ ঘটনায় শাহ মখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলার পর রোববার গভীর রাতে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে রাজনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তবে এজাহারে আরও একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell