শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

জমি বিরোধনিয়ে, মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান-তিন বৃদ্ধকে বেদম মারপিটের অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২১, ৫:৩২ পূর্বাহ্ণ
  • ৩৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জমি বিরোধনিয়ে, মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান-তিন বৃদ্ধকে বেদম মারপিটের অভিযোগ।

 

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে নামাজরত তিন বৃদ্ধকে বেদম মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-পাতাখালী গ্রামের বৃদ্ধ এস এম আব্দুস সাত্তার (৬৭), মোসলেম মোল্লা (৬০) ও সাবুদ আলী (৬০)।

আব্দুস সাত্তারের ছেলে মাসুম বিল্লাহ জানান, প্রতিবেশী আবুল কাশেমের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আছরের নামাজের পরে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে মাগরিবের ওয়াক্তে মসজিদে নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানসহ আবুল কাশেম ও জালাল উদ্দিন আব্দুস সাত্তারকে মারধর করেন। বাধা দিতে এলে মোসলেম মোল্লা ও সাবুদ আলীকেও তারা মারপিট করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আতাউর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত যুবলীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয় হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell